
A closer look
শাপলাবিল
বাংলার জলচ্ছবি, প্রকৃতির এক টুকরো মায়া----
গ্রামবাংলার সৌন্দর্য যেন লুকিয়ে আছে তার অসংখ্য বিল, জলাশয় আর শাপলা-শালুকের মায়াবী সমারোহে। বর্ষার জলে যখন বিল ভরে ওঠে, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকে গোলাপি শাপলা, তখন প্রকৃতি সাজে এক অনন্য স্নিগ্ধতায়। সেই চিরচেনা বাংলার রূপকেই সুই-সুতার নিপুণ ছোঁয়ায় তুলে ধরা হয়েছে রূপসী বাংলার শাপলাবিল চাদরে।
সবুজ জলরাশির বুকে ছড়িয়ে থাকা গোলাপি শাপলা, ভাসমান সবুজ পাতা আর মাঝবিলের ছোট্ট নৌকাটি যেন চোখের সামনে ভাসিয়ে আনে গ্রামবাংলার এক শান্ত, স্নিগ্ধ সকাল। মনে হয়, মাঝি বুঝি এইমাত্র নৌকা বেয়ে চলে গেছেন বিলের অন্য প্রান্তে, রেখে গেছেন প্রকৃতির বুকে এক মায়াবী গল্প।
শাপলাবিল শুধু একটি চাদর নয়; এটি আমাদের শৈশবের স্মৃতি, বাংলার প্রকৃতির প্রতি ভালোবাসা আর হারিয়ে যেতে বসা গ্রামীণ সৌন্দর্যের এক শিল্পিত প্রকাশ।
রূপসী বাংলা — যেখানে প্রতিটি সৃষ্টিতে মিশে থাকে বাংলার প্রকৃতি, ঐতিহ্য আর ভালোবাসার গল্প।
সারা দেশে ক্যাশ অন ডেলিভারি। আমরা অত্যন্ত যত্ন সহকারে নিজেদের ডেলিভারি ম্যান এর মাধ্যমে বেডশিটগুলো কাস্টমার এর হাতে পৌছে দিই। একারণে ডেলিভারি যেমন দ্রুত হয় তেমনি আপনার বেডশিটটি কোনো অপরিচিত মানুষের হাতে যেয়ে এর অবমূল্যায়ন হয়না। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি। ঢাকার বাইরে ১০০…
Read full policyহাতে পাবার পর যদি বেডশিট টি চেঞ্জ করে অন্য ডিজাইন নিতে ইচ্ছে হয়, কিংবা রিটার্ন দিতে চান তাহলে ডেলিভারি চার্জ দিতে হবে। চার্জ- ঢাকার ভিতরে ৬০ টাকা। ঢাকার বাইরে ১৩০ টাকা। গাজিপুর, নারায়নগঞ্জ ইত্যাদি এলাকায় ১১০ টাকা।
Read full policyCustomer opinions
No published reviews yet. Share your experience by writing a review.