
A closer look
বনলতা | রূপসী বাংলার প্রকৃতির গল্প
প্রকৃতি কখনো কথা বলে না, অথচ তার সৌন্দর্য আমাদের কত গল্পই না শোনায়! সবুজ পাতার গভীরতায়, লতাপাতার বিস্তারে আর স্নিগ্ধ সবুজের মায়ায় লুকিয়ে থাকে এক অপার প্রশান্তি।
রূপসী বাংলার ‘বনলতা’ সেই প্রকৃতিরই এক ছোট্ট ছবি।
সাদা চাদরের বুকে গাঢ় সবুজ মনস্টেরা পাতা আর কোমল সবুজ লতাপাতার নান্দনিক বিন্যাস যেন ঘরের ভেতর এক টুকরো সবুজ প্রকৃতিকে ছুঁয়ে দেখার অনুভূতি এনে দেয়।
আমার কাছে চাদর মানে শুধু একটি ব্যবহার্য সামগ্রী নয়; প্রতিটি চাদর যেন একটি ক্যানভাস, যেখানে ফুটিয়ে তুলতে চাই আমার প্রিয় বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য।
আমার স্বপ্ন, রূপসী বাংলার প্রতিটি চাদর হবে প্রকৃতির একেকটি গল্প—
আমি চাই, আমার প্রতিটি সৃষ্টি ঘর সাজানোর পাশাপাশি প্রকৃতির প্রতি ভালোবাসাকেও জাগিয়ে তুলুক। আর সেই ভালোবাসার সঙ্গে মিশে থাকুক আমার শ্রম, যত্ন আর নিজের দেশকে সুন্দরভাবে তুলে ধরার একান্ত ইচ্ছা।
রূপসী বাংলা — চাদরে চাদরে বাংলার প্রকৃতি, নকশায় নকশায় ভালোবাসার গল্প।
সারা দেশে ক্যাশ অন ডেলিভারি। আমরা অত্যন্ত যত্ন সহকারে নিজেদের ডেলিভারি ম্যান এর মাধ্যমে বেডশিটগুলো কাস্টমার এর হাতে পৌছে দিই। একারণে ডেলিভারি যেমন দ্রুত হয় তেমনি আপনার বেডশিটটি কোনো অপরিচিত মানুষের হাতে যেয়ে এর অবমূল্যায়ন হয়না। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি। ঢাকার বাইরে ১০০…
Read full policyহাতে পাবার পর যদি বেডশিট টি চেঞ্জ করে অন্য ডিজাইন নিতে ইচ্ছে হয়, কিংবা রিটার্ন দিতে চান তাহলে ডেলিভারি চার্জ দিতে হবে। চার্জ- ঢাকার ভিতরে ৬০ টাকা। ঢাকার বাইরে ১৩০ টাকা। গাজিপুর, নারায়নগঞ্জ ইত্যাদি এলাকায় ১১০ টাকা।
Read full policyCustomer opinions
No published reviews yet. Share your experience by writing a review.